মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

2

 

1

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে দোয়া কামনা করেন তিনি।

 

তারেক রহমান বলেন, প্রথমেই আমি রাব্বুল আলামীনের দরবারে হাজারো লক্ষ-কোটি শুকরিয়া আদায় করছি, অশেষ রহমতে প্রিয় মাতৃভূতিমেক ফিরে আসতে পেরেছি আপনাদের মাঝে।

 

প্রথমে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করেন। এরপর ১৯৭৫ সালের সিপাহী–জনতার বিপ্লবের কথা উল্লেখ করেন।

4

 

তারেক রহমান নব্বইয়ের গণআন্দোলনের কথাও তুলে ধরেন।

 

8

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট একাত্তরের মতো এ দেশের ছাত্র–জনতাসহ সর্বস্তরের মানুষ—কৃষক, শ্রমিক, নারী–পুরুষ, মাদ্রাসার ছাত্রসহ পেশা ও শ্রেণিনির্বিশেষে সবাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছিল।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। দেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।

 

তিনি বলেন, বিশ্ববরেণ্য নেতা মার্টিন লুথার কিং বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম। আর আমি দেশবাসীকে বলতে চাই, ‘আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি ফর মাই পিপল’।

 

আওয়ামী দুঃশাসনের স্মৃতি স্মরণ করে তারেক রহমান বলেন, বিগত ১৫ বছরে শুধু রাজনৈতিক দলের নেতাকর্মী না, সাধারণ মানুষ গুম খুনের শিকার হয়েছে।

 

সদ্য শহীদ হওয়া জুলাইয়ের অন্যতম নায়ক ওসমান হাদীকে নিয়ে তিনি বলেন, প্রজন্মের সাহসী সদস্য ওসমান হাদীকে শহীদ করা হয়েছে। সে চেয়েছিল এই দেশের মানুষের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে।

 

2

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4