জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় প্রদর্শন করতে হবে-উপ-মহাপরিচালক জিয়াউল হাসান

প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় প্রদর্শন করতে হবে-উপ-মহাপরিচালক জিয়াউল হাসান

1

 

নিউজ ডেস্ক :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের ৪টি জেলায় ৪১ টি উপজেলার সদস্যদের নিয়ে একযোগে ১৭ অক্টোবর ২০২৫ তারিখে শেষ হয়েছে ১৪ দিনব্যাপী উপজেলা/থানা আনসার কোম্পানি আনসার প্লাটুন সদস্যদের মৌলিক-প্রশিক্ষণের তৃতীয় ধাপ।

1

 

7

সিলেট জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শুধু দক্ষতা বৃদ্ধির জন্য নয়, বরং জাতীয় নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে তাদের ভূমিকা অপরিসীম।”

 

তিনি প্রশিক্ষণার্থীদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন দক্ষ ও আত্মবিশ্বাসী সদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার প্রতি উদ্ধুদ্ধ করেন । প্রশিক্ষণ শেষে এই আনসার- ভিডিপি সদস্যদের হাতেই স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ন্যস্ত রয়েছে।

 

এ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য। এ ক্ষেত্রে তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ স্পষ্টভাবে অবহিত করেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষিত সদস্যরা অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় প্রদর্শন করবে।

 

6

তিনি আরো বলেন, বাহিনীর মহাপরিচালক তোমাদের সর্বোচ্চ কল্যাণের বিষয় বিবেচনা করে অনেক যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করছেন। মহাপরিচালকের সুচিন্তিত সঞ্জিবন প্রজেক্ট এমনই একটি যুগান্তকারী পদক্ষেপ যা তোমাদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি সমগ্র দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

তিনি আসন্ন জাতীয় নির্বাচনের কথা পুনরায় উল্লেখ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পবিত্রতার সাথে দায়িত্ব পালন হবে দেশপ্রেমের সবথেকে বড় পরীক্ষা। আর এ পরীক্ষায় সবাইকে সর্বোচ্চ নাম্বার পেয়ে পাস করতে হবে।

 

তিনি আরো বলেন, বাহিনীর মহাপরিচালকের প্রত্যক্ষ দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো উপজেলা ও থানা পর্যায়ে বাহিনীকে আরও সুসংগঠিত, দক্ষ ও পেশাদার করে গড়ে তোলা যে কাজে নিজের এলাকায় ফিরে গিয়ে উঁচু মনোবল নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।

7

 

বক্তব্যের শেষে তিনি দেশ সেবাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে একজন নম্র, ভদ্র, বিনয়ী এবং সৎ মানুষ হিসেবে ন্যায়নিষ্ঠা, পরোপকারীতা ও মানবিকতা নিয়ে কাজ করার এবং এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও মূল্যবোধ কাজে লাগিয়ে জাতি গঠনে অবদান রাখার জন্য আহবান জানান।

 

মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে দুজন প্রশিক্ষণার্থী এই কোর্স সম্পর্কে তাদের অনূভুতি ব্যক্ত করতে গিয়ে জানান যে, এই কোর্সের বিভিন্ন মডিউলের মাধ্যমে তারা পিটি-প্যারেড, অস্ত্র পরিচালনা, মানব নিরাপত্তা, সাইবার অপরাধ ও নিরাপত্তা , কমিউনিটি এলার্ট মেকানিজম, অপরাধ প্রতিরোধ, জরুরি সেবাদান এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন এবং এখানে অর্জিত জ্ঞান তারা শুধু সার্টিফিকেটের জন্য নয়—বাস্তব জীবনে প্রয়োগ করে স্থানীয় পর্যায়ে নিজেদের আত্মপ্রত্যয়ী হয়ে সকল সমস্যার সমাধান করতে চান।

 

উক্ত কোর্সে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা এবং ‘বেস্ট ইন ড্রিল’, ‘বেস্ট ইন ডিসিপ্লিনড’, ‘বেস্ট ইন অ্যাকাডিমিয়া’ এবং ‘,অলরাউন্ডার ‘ ক্যাটাগরিতে ক্রেস্ট এবং প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।

 

এছাড়াও অনুষ্ঠানে সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ , সহকারী জেলা কমান্ড্যান্ট ফাতেমা তুজ জোহরা , সার্কেল অ্যাডজুটেন্ট ফারুক হোসেইন , উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, দিব্যেন্দু ভট্রাচার্য মিটুন, এবং প্রশিক্ষকগণ এবং উক্ত কোর্সের প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

 

পরবর্তীতে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সুভেনিয়ার বিতরণ এবং সমাপনী প্রীতিভোজের আয়োজন করা হয়।

 

উল্লেখ্য প্রশিক্ষণে সিলেট জেলার ৮০ জন, সুনামগঞ্জ জেলার ১০০ জন, হবিগঞ্জ জেলার ১৬৬ জন এবং মৌলভীবাজার জেলার ১৪৮ জনসহ মোট ৪৯৪ জন (প্রায়) ভিডিপি প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ শেষ করেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8