প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫
নিউজ ডেস্ক :: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আড়ম্বরপূর্ণভাবে পালন করছে সিলেটের সনাতন ধর্মাবলম্বী সকল মানুষ। নিশ্চিদ্র নিরাপত্তা প্রদানে কাজ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সারাদেশের ন্যায় সিলেট বিভাগেও ২৭০৩ টি পূজামন্ডপে নিরাপত্তা দিচ্ছে আনসার-ভিডিপি সদস্যরা।
(২৮ সেপ্টেম্বর) রবিবার মাঠ পর্যায়ে আনসার-ভিডিপি এর কার্যক্রম পরিদর্শনে বের হন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান,বিভিএমএস,পিএএমএস । তিনি সিলেট জেলার রামকৃষ্ণ মিশনের দুর্গা মন্দির, মনিপুরী রাজবাড়ী মন্দির, শ্রী শ্রী তিন মন্দির শিববাড়ি, কাজল শাহ সার্বজনীন পূজা মন্দির সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং বাহিনীর মহাপরিচালকের পক্ষে মিষ্টি বিতরণ ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
পরিদর্শনকালে পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অংশীজনের সাথে উৎসাহ-উদ্দীপনা এবং নির্বিঘ্নে পুজা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং পূজামন্ডপ সমূহের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণসহ মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সর্বদা সর্বোচ্চ সচেষ্ট থাকার নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ,সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, সহকারী পরিচালক সিলেট রেঞ্জ মোঃ মিরাজুল ইসলাম খান,সহকারী জেলা কমান্ড্যান্ট ফাতেমা তুজ জোহরা, সার্কেল এটজুট্যান্ট ফারুক হোসেইন এবং সিলেট সদর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলাম কিবরিয়া উপজেলা প্রশিক্ষক এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের দুইটি স্ট্রাইকিং টিমসহ প্রমূখ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest