সিলেটে অভিযান : প্রথম দিনে আটক ১৪৩ যান, মামলা ১৭

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫

সিলেটে অভিযান : প্রথম দিনে আটক ১৪৩ যান, মামলা ১৭

2

 

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়কে চলাচলকারী অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি র‌্যাবের সদস্যরাও অংশ নিচ্ছেন এই বিশেষ অভিযানে। অভিযান শুরুর প্রথম দিনেই স্পষ্ট হয়েছে প্রশাসনের কঠোর অবস্থান—অবৈধ ও কাগজপত্রবিহীন ১৪৩টি যানবাহন আটক এবং ১৭টি মামলা দায়ের করে অভিযানটি পেয়েছে দৃশ্যমান সফলতা।

 

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এই অভিযানে অংশগ্রহণ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ। দিনভর মহানগরীর পাঠানটুলা পয়েন্ট, হুমায়ুন রশিদ চত্বর, নাইওরপুল, মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট এবং রিকাবীবাজার পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়।

 

মহানগরীতে পুলিশের এমন অভিযান নগরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ বলছেন এটি সময়োপযোগী উদ্যোগ, আবার কেউ খুঁজছেন এর কার্যকারিতা।

 

2

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও সিলেট মেট্রোপলিটন পুলিশের পৃথক আরেকটি যৌথ অভিযানে সিলেট মহানগরী থেকে অবৈধ ব্যাটারিচালিত ৪৫টি অটোরিকশা এবং পিকআপ, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশাসহ আরও ১১টি গাড়ি আটক করা হয়েছে।

5

 

সোমবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

তিনি জানান, সাম্প্রতিক সময়ে সিলেট নগরীতে যানজট তীব্র আকার ধারণ করেছে। ব্যাটারি চালিত অটোরিকশার জন্য সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সবসময় যানজট লেগে থাকে এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এরই প্রেক্ষিতে র‍্যাব-৯, সদর কোম্পানি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের পৃথক আরেকটি যৌথ অভিযানে সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট নগরীর পাঠানটুলা পয়েন্ট, হুমায়ুন রশিদ চত্বর ও নাইওরপুল এলাকা থেকে অবৈধ ব্যাটারিচালিত ৪৫টি অটোরিকশা ও পিকআপ, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য ১১টি আটক করা হয়। প্রথম দিনেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও সিলেট মেট্রোপলিটন পুলিশের পৃথক আরেকটি যৌথ অভিযানে মোট ৫৬টি গাড়ি আটক করা হয়েছে।

 

8

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে র‌্যাব-৯ এর এধরনের অভিযান অব্যাহত থাকবে।’

 

এর আগে, সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট মহানগরীকে অবৈধ যানবাহন মুক্ত করতে অভিযান চালিয়েছে মহানগর পুলিশ। ওই অভিযানে ৮৭টি যানবাহনকে আটক ও ১৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ৮৭টি যানবাহনের মধ্যে রয়েছে- ব্যাটারিচালিত রিকশা ৮৫টি, সিএনজিচালিত অটোরিকশা ৫টি, লেগুনা ১টি, মোটরসাইকেল ১৪টি, ট্রাক ১টি ও পিকআপ ১টি।

8

 

অন্যদিকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে মোট ১৭টি যানবাহনের বিরুদ্ধে দায়ের করা মামলার মধ্যে রয়েছে- সিএনজিচালিত অটোরিকশা সিএনজিচালিত অটোরিকশা ২টি, মোটরসাইকেল ১১টি, প্রাইভেট কার ২টি, পিকআপ ১টি ও ট্রাক ১টি।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সিলেট মহনগরীর জনজীবনে স্বাচ্ছন্দ ফিরিয়ে আনতে এবং যানজট মুক্ত নগরী গড়তে কঠোর অবস্থান নিয়েছেন নবনিযুক্ত এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী- পিপিএম। আটক ৮৭টি যানবাহনকে সরাসরি ডাম্পিং করা হয়েছে আর যে ১৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সেগুলোর মামলা নিষ্পত্তি হওয়ার পর রাস্তায় চলতে পারবে বলে জানান তিনি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6