প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
টাইগারদের এই গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে যখন দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের প্রতি সমর্থন জানালেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে হানিয়া তার অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ দলের প্রতি ভালোবাসা প্রকাশ করে একটি ছবি পোস্ট করেন।
ছবিতে তাকে বাংলাদেশ দলের জার্সি পরা অবস্থায় দেখা যায় এবং তার হাতে ছিল ‘Bangla Tigers’ লেখা একটি পতাকা। ক্যাপশনে তিনি লেখেন, “এসো বাংলা টাইগার্স”।
হানিয়ার এই শুভেচ্ছা বার্তা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে ৬৫ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং হাজার হাজার মন্তব্য জমা পড়ে।
এশিয়া কাপের সুপার ফোরে টিকে থাকতে বাংলাদেশের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপার ফোরের প্রথম ম্যাচে আজ রাত ৮টায় দুবাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest