প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২৪
নিউজ ডেস্ক : গতকাল সোমবার সরকার পতনের পরপরই ফেঞ্চুগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের অনেক নেতাকর্মীর বাসাবাড়ি এবং ব্যাবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা এবং ভাংচুর করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এসব হামলার দায় কেউ স্বীকার করেনি৷
আমাদের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান যে গতকাল ৫ আগস্ট ২০২৪ বিকালের দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অফিস, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বিরের ব্যক্তিগত অফিস ও বাড়ি, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী ফারহান সাদিকের বাড়ি, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমদ শাহ’র বাড়ি, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ’র বাড়ি, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুসেন আহমদ’র বাড়িতে এসব হামলার ঘটনা ঘঠে। এতে ব্যপক ক্ষয়ক্ষতির সাধন হয়। শেষ খবর পাওয়া উপোরক্ত সবাই এখন পলাতক অবস্থায় রয়েছেন, তবে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী ফারহান সাদিক অনেক আগে থেকে যুক্তরাজ্যে অবস্থান করেছেন বলে জানা যায়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest