প্রকাশিত: ৮:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩
অনলাইন ডেস্ক : মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি ও জাতীয় পার্টিও বেশ শক্তিশালী। জুড়ী ও বড়লেখা উপজেলা নিয়ে গঠিত এ আসনে টানা তিনবারের এমপি আওয়ামী লীগের শাহাব উদ্দিন। বর্তমানে তিনি মন্ত্রী। এর আগে বিএনপি ও জাতীয় পার্টিও নির্বাচিত হয়েছে এখানে। জাতীয় পার্টি বর্তমানে পিছিয়ে থাকলেও বেশ চাঙা বিএনপি। তবে আলোচনায় রয়েছেন নাসির উদ্দিন মিঠু।
জানা যায়, জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন মিঠু। তাই নাসির উদ্দিন মিঠু ও শাহাব উদ্দিন মধ্যেই হবে মূল লড়াই।
যুক্তরাজ্যে থেকে,বড়লেখা উপজেলা ছাএদলের প্রচার সম্পাদক রিয়ান আহমদ, তিনি বলেন, অনলাইনেও মৌলভীবাজার ১ সংসদীয় আসনের সংসদ পদপ্রার্থী নাসির উদ্দীন মিটুর পক্ষে কাজ করতেছি। এই নির্বাচনেও ভোট কারচুপি করে আওয়ামীলীগ এমপি শাহাব উদ্দিন বিজয়ী হতে প্রস্তুতি নিচ্ছেন। নাসির উদ্দীন মিটুর পক্ষে কাজ করছি তাই আওয়ামী সন্ত্রাশীরা আমাকে নিয়মিত ভয়ভীতি দেখাচ্ছে মামলা ও হামলা করার হুমকি ধমকি আসছে । আমি চেষ্টা করতেছি নাসির উদ্দীন মিটুকে বিজয়ী করার জন্য এবং আমার দলকে সাহায্য করার।
রিয়ান আহমদ আরো জানান, দলের পক্ষে কাজ অনলাইন প্লাটফর্মে সক্রিয় ভূমিকার কারণে আওয়ামী নেতারা নিয়মিত হুমকি ধমকি দিয়ে আসছে আমাকে যত হুমকি দেওয়া হক না কেন আমি নাসির উদ্দিন মিটুর পক্ষে কাজ করব।
বিপদের সময়ে, দুঃসময়ে এবং অপপ্রচারের বিরুদ্ধে লড়ছি তবে সম্প্রতি লক্ষ্য করছি, ব্যক্তিগত আক্রমণমূলক কথাবার্তা
তাছাড়া এই, নির্বাচন কি সুষ্ঠু হবে না তা নিয়েও রিয়ান আহমদ সন্দীহান আছেন কারন ২০১৮ নির্বাচন ও আওয়ামীলীগ ভোট কারচুপি ও সে আমাদের এই বড়লেখা সংসদীয় আসন জিতে নিয়েছিলো।
এখানে আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান প্রায় কাছাকাছি। সুষ্ঠু ভোট হলে বেশ লড়াই হয়। তবে ফ্যাক্টর চা বাগানের শ্রমিকরা।
বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ বলেন, সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের জন্য দলের প্রস্তুতি রয়েছে। ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে আন্দোলন-সংগ্রামের জন্যও প্রস্তুত। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত। এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নাসির উদ্দিন মিঠু এগিয়ে রয়েছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest