প্রকাশিত: ৫:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৫
স্পোর্টস ডেস্ক : ভারতের ওপর আস্থা হারিয়েছে বাংলাদশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভিসা জটিলতার কারণে ভারতের পরিবর্তে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ক্রিকেটারদের চিকিৎসার জন্য পাঠানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি।
রাজনৈতিক কারণে এক বছরের বেশি সময় ধরে ধরে ভিসা বন্ধ রয়েছে ভারতের। ক্রিকেটারদের তাৎক্ষনিক চিকিৎসার জন্য ভারতে পাঠাতে হিমশিম খেতে হচ্ছে বিসিবিকে।
যে কারণে ভারতের পরিবর্তে মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে চুক্তি সই করতে যাচ্ছে বিসিবি। যেন ক্রিকেটাররা সল্প সময়ে ভিসা নিয়ে এই দুই দেশে চিকিৎসার জন্য দ্রুত যেতে পারেন।
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ‘লম্বা সময় ধরে ভারতের ভিসা নিয়ে জটিলতা হচ্ছে, তাই আমরা চাইছি মালেশিয়া ও থাইল্যান্ডের সাথে মেডিকেল চুক্তি করতে।’
‘যেন ক্রিকেটারদের দ্রত সময়ের ভেতর সেখানে আমরা পাঠাতে পারি। এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, ভারত নির্ভরতা কমাতেই আমরা এমন সিদ্ধান্ত নিতে পারি। আশা করছি দিন কয়েকের ভেতর বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।’
এই মুহূর্তে ভারতের মেডিকেল ভিসা পেতে প্রায় মাস দুয়েকের মতো লেগে যাচ্ছে ক্রিকেটারদের। তা ছাড়া বিসিবির চিকিৎসক ও ফিজিওদের জন্যও মালয়েশিয়া ও থাইল্যান্ডে গিয়ে ওয়ার্কশপের ব্যাবস্থা করার চিন্তা ভাবনা রয়েছে বিসিবির।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest