প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক : সাগরিকার জোড়া গোলে লাওসের বিপক্ষে জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। বুধবার এশিয়ান কাপ নারী বাছাইয়ের ম্যাচে প্রথম দেখায় লাওসকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে মেয়েরা। বিপরীতে এক গোল হজমও করেছে।
বাংলাদেশের হয়ে দুই গোল করেন মোসাম্মত সাগরিকা। অন্য গোলটি আসে মুনকির পা থেকে।
আগামী শুক্রবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পূর্ব তিমুর।
‘এইচ’ গ্রুপে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে পারলে জায়গা করতে পারবে আগামী বছরের চূড়ান্ত পর্বে। দ্বিতীয় হলেও বেঁচে থাকবে আশা। সে ক্ষেত্রে আটটি গ্রুপের আট রানার্সআপের মধ্যে সেরা তিনে থাকতে হবে।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে এর আগে বাংলাদেশ দল ১২ ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছিল। আজ জিতল তৃতীয় ম্যাচ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest