প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২৫
স্পোর্টস ডেস্ক : জয়ের ধারা অব্যাহত রেখে নিজেদের পঞ্চম ম্যাচেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ (শুক্রবার) কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলংকাকে ৫-০ গোলে পরাজিত করেছে স্বাগতিকরা। ম্যাচে জোড়া গোল করেছেন পূজা দাস। প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল।
এই জয়ে পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে লাল সবুজের প্রতিনিধিরা। আগামী ২১ জুলাই শেষ ম্যাচে নেপালের বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই শিরোপা নিশ্চিত হবে স্বাগতিকদের।
এর আগে প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৯-০ গোলে পরাজিত করেছিল আফঈদা বাহিনী।
প্রথমার্ধে গোলের জন্য একের পর এক আক্রমণ করেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। প্রথম গোলটি আসে ম্যাচের ২৫ মিনিটে। তৃষ্ণা রানীর শট রুখে দেন শ্রীলংকান গোলরক্ষক তারুশিখা। ফিরতি বল দুর্দান্ত শটে জালে জড়ান কানন রানী বাহাদুর।
৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল। কিন্তু সুরমা জান্নাতের শট পোস্টে লেগে ফিরে আসে। যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুন করেন পূজা দাস।
বিরতির পর একের পর এক আক্রমণেও ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭৩ মিনিটে দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় গোল পান পূজা। ৮৫ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করে তৃষ্ণা। যোগ হওয়া সময়ে অধিনায়ক আফঈদা খন্দকার পেনাল্টি থেকে বাংলাদেশকে পঞ্চম গোল উপহার দেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest