প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২৫
রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ (ডানে প্রেসিডেন্ট পুতিন)। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ দাবি করেছেন, বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত।
রোববার (২২ জুন) এক লাইভ প্রতিবেদনে তুর্কিভিত্তিক টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানে দায়িত্বে থাকা মেদভেদেভ টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলেন, ‘বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত।’
মেদভেদেভ বলেন, ইরানে লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে ন্যূনতম বা কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলে মনে হচ্ছে।
তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের উন্নয়ন সম্ভবত অব্যাহত থাকবে।
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংঘাতের ঝুঁকিতে পড়েছে এবং যুক্তি দেন যে হামলার ফলে ইরানি নেতৃত্ব রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছে।
এর আগে ইরানের হামলার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক বলেছে, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত, তা যে যুক্তিতেই উপস্থাপন করা হোক না কেন – আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলির স্পষ্ট লঙ্ঘন।’
প্রসঙ্গত, আজ ভোরে যুক্তরাষ্ট্র বি-২ স্টেলথ বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার ওপর ভারী বোমা হামলা চালায়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ‘সফল আক্রমণ’ চালিয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest