প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রাথমিকভাবে জানিয়েছে, ইরানের দিক থেকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
হামলার পরপরই ইসরায়েলের উত্তরের বিভিন্ন শহরে, বিশেষ করে হাইফা ও আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে। পরিস্থিতির জেরে ওইসব এলাকার বাসিন্দাদের বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
আইডিএফ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী হামলা প্রতিহত করতে সক্রিয় রয়েছে। আরও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে, এমন আশঙ্কায় সতর্কতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সর্বশেষ এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত জনবসতিপূর্ণ এলাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য নেই বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম।
ইসরায়েলি নাগরিকদের উদ্দেশে সতর্ক বার্তায় বলা হয়েছে, যেখানে সাইরেন বাজছে, সেখানে আশ্রয়কেন্দ্রে গিয়ে অবস্থান করতে হবে এবং নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত বের হওয়া যাবে না।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার ১৫তম ধাপ শুরু করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, হাইফা ও তেল আবিবের সামরিক স্থাপনা ও সামরিক শিল্পকেন্দ্রগুলো লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে।
আইআরজিসি আরও জানায়, হামলায় ১০০টিরও বেশি যুদ্ধ ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে, যেগুলোর লক্ষ্য ছিল ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বিবৃতির শেষে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, সামরিক ও সামরিক শিল্প সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করা হবে।
গত শুক্রবার থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest