প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৫
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্টস এডভাইজার কমিটিতে তিনজনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার বিসিবি পরিচালকদের এক সভা ছিল। সেখানে তিনজনকে এডভারজার কমিটিতে মনোনীত করা হয়। তারা হলেন- সাখাওয়াত হোসেন, সৈয়দ আবিদ হোসেন সামি ও ব্যারিস্টার শাইখ মাহাদী।
আবিদ হোসেন সামি দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করার পাশাপাশি ক্রীড়া বিশ্লেষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সাখাওয়াত হোসেন দীর্ঘদিন দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করছেন। এই অঙ্গনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারও পেয়েছেন।
প্রেসিডেন্টস কমিটির আইন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শাইখ মাহাদীকে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest