প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২
স্থানীয় একটি কলেজের পড়ুয়া ছিলেন মেয়েটি। প্রতীকী ছবি।
অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের উন্নাওতে ফের ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। তিনি স্থানীয় একটি কলেজের পড়ুয়া ছিলেন। ধর্ষণের পর গোপনাঙ্গ থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তরুণীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ধর্ষণের অভিযোগে ২৫ বছর বয়সি এক যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম রাজ গৌতম।
পুলিশ সূত্রে খবর, মৃতা ছাত্রী নিজের বাড়িতে একা থাকার সময় অভিযুক্ত যুবক তাঁকে ধর্ষণ করেন। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছেন। অভিযুক্ত পুলিশকে এ-ও জানিয়েছেন যে, তরুণীকে ধর্ষণের আগে তিনি শক্তিবর্ধক ওষুধ খেয়েছিলেন।
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ সুপার সিদ্ধার্থ শঙ্কর সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ধর্ষণের সময় ওই তরুণী জ্ঞান হারান এবং অভিযুক্ত তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে পালিয়ে যান। পরে তরুণীর বোন বাড়িতে ফিরে তাঁকে অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। তরুণীকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তরুণীকে যে ধর্ষণ করা হয়েছে, ময়নাতদন্তে সেই তথ্যও উঠে এসেছে। শারীরিক নির্যাতনের সময় বলপ্রয়োগ করার কারণে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু হয়েছে বলে পুলিশের অনুমান।
নির্যাতিতার বাবা এর আগে এক প্রতিবেশী এবং ৬৫ বছর বয়সি এক মহিলার বিরুদ্ধে মেয়েকে খুন করার অভিযোগ এনেছিলেন। তদন্তে নেমে নির্যাতিতার মোবাইল ফোনের তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত গৌতমকে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest