প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫
স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুর ওপেন মেন’স আর্টিস্টিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় দলগত বিভাগে স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশ। জুনিয়র ক্যাটাগরিতে এই সাফল্য ধরা দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
গতকাল শুক্রবার টুর্নামেন্টের প্রথম দিনে জুনিয়র দলগত বিভাগে বাংলাদেশের হয়ে সোনা জিতেছেন প্রেন্থই ম্রো, উতিং অং মার্মা ও মেন্তোন টনি ম্রো।
এদিন আরও দুটি পদক জিতেছেন বাংলাদেশের জিমন্যাস্টরা। প্রেন্থন ম্রো জুনিয়র ইনডিভিজ্যুয়াল অল অ্যারাউন্ডে পেয়েছেন ব্রোঞ্জ। এছাড়া মেন’স সিনিয়র দলগত বিভাগে রুপা জিতেছে বাংলাদেশ।
মেন’স সিনিয়র দলগত বিভাগে বাংলাদেশের হয়ে পারফর্ম করেছেন রাজীব চাকমা, ওহাই মং মার্মা, মোহাম্মদ রাফি আহমেদ ও জ্যাক আশিকুল ইসলাম।
এই পাঁচজনের মাঝে জ্যাক আশিকুল বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তবে এবার তিনি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest