প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর যেন চলতি মৌসুমে লটারি লেগে গেছে। সবশেষ প্রিমিয়ার লিগ মৌসুমে অংশ নেওয়া ২০ দলের মধ্যে ৯ দলই আগামী মৌসুমে ইউরোপে খেলবে। এর মধ্যে ছয়টি ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ইউরোপা লিগ এবং একটি কনফারেন্স লিগে অংশ নেবে।
উয়েফা কো-এফিশিয়েন্ট পয়েন্টে এগিয়ে থাকায় এবার প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচ দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছে। দলগুলো হচ্ছে–লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল ইউনাইটেড।
তবে বড় এক চমক উপহার দিয়ে লিগের ষষ্ঠ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে টটেনহ্যাম। ইংল্যান্ডের ‘বিগ সিক্স’ ক্লাবের একটি হলেও লিগে এবার রীতিমত দুঃস্বপ্ন দেখেছে তারা। ৩৮ ম্যাচের মধ্যে ২২ ম্যাচ হেরে টেবিলের ১৭ নম্বরে থেকে মৌসুম শেষ করেছে উত্তর লন্ডনের দলটি। তবে উয়েফা ইউরোপা লিগ জয়ের সুবাদে তারাও আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে।
অন্যদিকে প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থান অধিকার করা অ্যাস্টন ভিলা পেয়ে গেছে সরাসরি ইউরোপা লিগে খেলার টিকিট। আর এফএ কাপ জয়ের সুবাদে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলবে ক্রিস্টাল প্যালেসও।
লিগ কাপ চ্যাম্পিয়ন হওয়ায় কনফারেন্স লিগের প্লে-অফ রাউন্ডে খেলার সুযোগ ছিল নিউক্যাসলের সামনে। তবে দলটি যেহেতু আগেই লিগে পঞ্চম হয়ে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত পেয়েছে, তাই লিগ টেবিলের সপ্তম দল হিসেবে কনফারেন্স লিগের প্লে-অফ রাউন্ডে খেলার সুযোগ পাচ্ছে নটিংহ্যাম ফরেস্ট।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest