প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, মে ২২, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের একটি গ্রামীণ অঞ্চলে ভূমিধসের ঘটনায় দুজন নিহত এবং অন্তত ১৯ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ভূমিধসের ঘটনায় গুইঝৌ প্রদেশের ছিংইয়াং গ্রামের আটটি পরিবারকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে, যেখানে অন্তত ১৯ জন আটকে পড়েছেন। একইসঙ্গে পাশের চাংশি টাউনশিপ এলাকাতেও আরেকটি ভূমিধস হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, উদ্ধারকাজে সহায়তার জন্য গুইঝৌর পিপলস লিবারেশন আর্মি এবং স্থানীয় মিলিশিয়া বাহিনী মোট ১২০ জন উদ্ধারকর্মী পাঠিয়েছে। পাশাপাশি ৬০ জন পুলিশও মোতায়েন করা হয়েছে।
একজন স্থানীয় বাসিন্দা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার আগের রাতজুড়ে টানা বৃষ্টি হয়েছে। ড্রোন ফুটেজে দেখা গেছে, সবুজ পাহাড়ি ঢালের মধ্য দিয়ে একটি বিশাল ধস নামা মাটির অংশ ছড়িয়ে পড়েছে।
উদ্ধারকাজ এখনও চলছে এবং নিখোঁজদের সন্ধানে তৎপরতা জোরদার করা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest