প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪
নিউজ ডেস্ক : রাজনৈতিক প্রতিহিংসায় সিলেটের গোলাপগঞ্জে দোকান ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে। এ হামলায় ব্যবসায়ী মুহিবুর রহমান আর্থিকভাবে অনেক বড় ক্ষতির সম্মুখিন হয়েছেন। হামলা পরবর্তী সময়ে পরিবারের সদস্যদেরকেও নানাভাবে হুমকি দেয়া হচ্ছে।
এঘটনায় ব্যবসায়ী বড় ধরনের ক্ষতির সম্মূখিন হয়েছেন এবং পরিবার নিয়ে ঝুঁকির মধ্যে রয়েছেন। জানা যায়, গত ৫ ডিসেম্বর রাতে গোলাপগঞ্জ উপজেলার ৪নং লক্ষীপাশা ইউনিয়নের লক্ষীপাশা বাজারে মুহিবুর রহমানের মালিকানাধীন মুন্না এন্ড রিপন ষ্টোরে রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপি, ছাত্রদল ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হামলা করে ভাঙচুর চালায়। হামলায় দোকানের মালামাল, আসবাবপত্র ও ক্যাশে থাকা নগদ টাকা নিয়ে যায় বিএনপি, ছাত্রদল ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
দোকান ভাঙচুর ও লুট হওয়ায় নিস্ব: হয়ে পড়েছেন ব্যবসায়ী মুহিবুর রহমান। পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল এ দোকান। স্থানীয়রা জানান, মুহিবুর রহমান আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ছেলে আসিফ রহমান রিপন যুক্তরাজ্যে অবস্থান করছেন। দেশে থাকাকালিন সময়ে প্রথমে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। লেখাপড়া শেষে আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় হন এবং রাজনীতির পাশপাশি পরিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেন ও পরিচালনা করেন।
পরবর্তীতে তিনি ও তার স্ত্রী যুক্তরাজ্যে চলে যান। ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে বিএনপি, ছাত্রদল ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রাজনৈতিক প্রতিহিংসায় আশিফ রহমান রিপন এর বাবার দোকানে ভাঙচুর করে। মুন্না এন্ড রিপন ষ্টোরে স্বত্তাধিকারী মুহিবুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, দোকানের আয় দিয়েই আমার পরিবার চলতো।
রাজনীতিক প্রতিহিংসায় আমার দোকান ভাঙচুর করা হয়েছে। এখন দোকানে বসতে পারছি না, দোকান বন্ধ রয়েছে। পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভোগছি। লক্ষীপাশা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাই চৌধুরী বলেন, রাজনীতিক প্রতি হিংসায় ব্যবসায়ী মুহিবুর রহমানের দোকানে ভাঙচুর ও হামলা হয়েছে। ভাঙচুরের সাথে সম্পৃক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest