প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শেখ ইকবাল হাসানের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
১০ ডিসেম্বর পূর্ব গৌরীপুর ইউনিয়নের কায়েস্থঘাট চক গ্রামের বাসিন্দা ও সাবেক ছাত্রদল নেতা শেখ ইকবাল হাসানের বাড়িতে দুর্বৃত্তরা হামলা ও লুটপাট করেছে বলে জানা গেছে। বালাগঞ্জ উপজেলা জামায়াত নেতা লোকমান মিয়ার নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে দাবি শেখ ইকবালের পরিবারের। এ ঘটনায় ছাত্রদল নেতা শেখ ইকবাল হাসানের বৃদ্ধ মা শিবিরুন নেছা অভিযোগ করার জন্য থানায় গেলে মামলা আমলে নেয়নি বালাগঞ্জ থানা পুলিশ।
শিবিরুন নেছা সাংবাদিকদের বলেন, দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের নাম ধরে অহেতুক অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং আমার ছেলে ছাত্রদল নেতা শেখ ইকবাল হাসানকে হত্যার হুমকি দিতে থাকে।
এসময় ছাত্রনেতা শেখ ইকবাল হাসানের বড় বোন হ্যাপি বেগম প্রতিবাদ করলে দুর্বৃত্তরা ক্ষীপ্ত হয়ে তার উপরও হামলা চালায়। এতে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা ছেচা জখম হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
পরে, তাদের রক্ষা করার জন্য প্রতিবেশী পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায় এবং নগদ টাকা স্বর্ণলঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা।
ধারনা করা হচ্ছে, হামলার মূল কারণ হচ্ছে ছাত্রদল নেতা শেখ ইকবাল হাসান দীর্ঘ ১৪বছর ধরে পূর্ব গৌরীপুর ইউনিয়নে রাজনীতি করে এসেছিলেন এবং আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য প্রবাস থেকে জনমত তৈরী করে আসছিলেন। গত ৫ই আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর লোকমান মিয়া রাজনীতিতে সক্রিয় হন এবং ভিন্নমতের মানুষদের সাথে জুলুম নির্যাতন শুরু করেন।ছাত্রনেতা শেখ ইকবাল হাসানের জনপ্রিয়তায় ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তদের নিয়ে তাদের বাড়িতে হামলা-ভাংচুর করেন। এতে তাদের পরিবারের মহিলারাও আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি তজমুল শাহ তাদের এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ করলে প্রতিবাদের জেরে দুর্বৃত্তরা তার বাড়িতেও হামলা চালিয়েছে।
স্থানীয় ওসমানীগঞ্জ বাজারের ব্যবসায়ী শেখ ইকবাল হাসানের বড় ভাই শেখ আলী হোসেন বলেন, আমাদের বাড়িতে হামলাকারীরা সন্ত্রাসী প্রকৃতির লোক। যেকোন সময় আরও বড় ধরণের অঘটন ঘটাতে পারেন। তিনি, তার ভাই ইকবাল ও পরিবারের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন এদের হামলার ভয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা বাড়ি ছাড়া। তাছাড়া আমার ব্যবসার বিরাট ক্ষতি হচ্ছে।
পূর্ব গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মুজিবুর রহমান বলেন, এ ধরণের ঘটনা খুবই ন্যাক্কারজনক। লোকমান মিয়া আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের ছত্রছায়ায় চাঁদাবাজি, গুম, খুনের গডফাদার ছিলেন। এখন জামায়াতের রাজনীতিতে আধিপত্য বিস্থার করে পূর্বের ন্যায় আবারও জুলুম নির্যাতন শুরু করেছেন। তিনি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন ভূইয়া বলেন, আমি ঘটনা সম্পর্কে জেনেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেবো।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest