প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫হবে তরুণদের স্বপ্ন জাগিয়ে তোলার প্রথম স্লোগান উজ্জীবিত তরুণ হবে নতুন বাংলাদেশ গড়ার কারিগর। স্বপ্নপূরণের এ যাত্রায় রূপকার হবে তরুণরাই । এবারের তারুণ্যের উৎসব-২০২৫এর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ।
উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকাল ১১টায় তারুণ্যের উৎসব – ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, যুব সমাবেশ ও সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা উদ্বোধন করেন ।

সিলেট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ এর পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ। সভায় সভাপতিত্ব করেন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল আহান ।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য বলেন, নতুন বাংলাদেশ পড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব- ২০২৫ হবে তরুণদের স্বপ্ন জাগিয়ে তোলার প্রথম সোপান। উজ্জীবিত তরুণ হবে নতুন বাংলাদেশ গড়ার কারিগর। স্বপ্নপূরণের এ যাত্রায় রূপকার হবে তরুণরাই । এবারের তারুণ্যের উৎসব-২০২৫ এর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ।

সিলেট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২৩ জানুয়ারি ২০২৫খ্রি: তারিখ তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১9 বালক আন্ত: ইউনিয়ন পর্যায়ের খেলা উপজেলা পরিষদ খেলার মাঠ (প্রস্তাবিত মিনি স্টেডিয়াম) শাহীঈদগাহ, সিলেট এর অনুষ্ঠিত হবে । তিনি সমাবেশে উপস্থিত সকল যুব পুরুষ ও মহিলাদের খেলা দেখার আমন্ত্রন জানান। এছাড়া মহিলা ও শিশুদের পুষ্টি বিষয়ত সচেতনতা সভা, কিশোরীদের বেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনা সভা, অনলাইন বিজনেস আইডিয়া বিষয়ক অনলাইন সেমি- নার, আন্ত: ইউনিয়ন ক্রিকেট সিক্সার্স, ব্যাডমিন্টন, সাভার, কাবাডি প্রতিযোগিতা আয়োজন করা হবে এবং জাতীয় সকল নির্দেশনা যথাযথভাবে পালন করা হবে ।

কর্মশালায় সাইবার সিকিউরিটি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট সদর উপজেলা আইসিটি অফিসার, শ্যামল চন্দ্র দাস, এবং আধুনিক ভূমি সেবা সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট সদর সহকারী কমিশনার (ভূমি), মো: মাহবুবুল ইসলাম, । এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা মৎস কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার, অনুষ্ঠানে উপশিত ছিলেন সাংবাদিকবৃন্দ উপজেলা আনসার ভিডিপি




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest