সিলেট ঘন কুয়াশায় আচ্ছন্ন,বাড়ছে শীত, দুর্ভোগে বয়স্ক ও শিশুরা

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

সিলেট ঘন কুয়াশায় আচ্ছন্ন,বাড়ছে শীত, দুর্ভোগে বয়স্ক ও শিশুরা

4

নিজস্ব প্রতিবেদক : সিলেটে আবারও হালকা থেকে ঘন কুয়াশায় পড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশা পড়ে। সেই সঙ্গে হিমেল বাতাসে জবুথবু অবস্থা হয় নিম্ন আয়ের মানুষদের। এমন ঠান্ডায় দুর্ভোগে পড়েছেন বয়স্ক ও শিশুরা।

7

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে সিলেটের আকাশ। মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জে একই অবস্থার কুয়াশায় ঢাকা আকাশ। পাশা পাশি শীতের তীব্রতাও বাড়ছে। আবহাওয়া অফিস বলছে দেশজুড়ে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী তিন দিন সারাদেশে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা থাকতে পারে।

আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার- মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত এ অবস্থা অব্যহত থাকতে পারে।

7

এদিকে, ঘন কুয়াশার কারণে প্লেন চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক ভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
কুয়াশা থাকলেও সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যেতে পারে। মঙ্গলবার রাত শীত কিছুটা তীব্রতা বাড়তে পারে।

6

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6