প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
নিউজ ডেস্ক :: সিলেট রেঞ্জের ৪টি জেলার ৪১ টি উপজেলায় আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় ধাপে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ। প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জ জেলার চারটি উপজেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করেন সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস,পিএএমএস।
প্রথমে তিনি সিলেট সদর উপজেলার ৬ নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদ হলরুমে মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করেন।প্রশিক্ষণ উদ্বোধন শেষে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। দিকনির্দেশনা মূলক বক্তব্যে উপ-মহাপরিচালক বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের ক্ষমতায়ন ও উদ্যোক্তা তৈরিতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসাবে সমাজে অন্তর্ভুক্তিমুলক কার্যক্রমের ধারায় দেশব্যাপী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তরুন-তরুণীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা তৈরিতে সর্বাত্মক সহায়তা করতে যাচ্ছে বাহিনী।
পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে উদ্যোক্তা ও দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার প্রত্যয়ে দেশব্যাপী চলমান এই প্রশিক্ষণে পূর্বের তুলনায় আরো বেশি সংস্কারমুখী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ১০ দিন ব্যাপী চলমান এই প্রশিক্ষণে একজন সদস্যকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। নতুন সিলেবাস ও যুগোপযোগী নীতিমালার আওতায় এবারের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যাতে বাহিনীর সামাজিক উন্নয়নের সকল পদক্ষেপের সুফল হতে কোন জনগোষ্ঠী বাদ না পড়ে।
প্রশিক্ষণার্থীরা যাতে প্রশিক্ষণ শেষে বাহিনীর অন্যান্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলার মাধ্যমে নিজেদের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সেজন্য সবাইকে উৎসাহ প্রদান করেন। মহাপরিচালকের কল্যাণধর্মী কাজের অংশ হিসেবে প্রশিক্ষণকে আরো যুগোপযোগী ও কার্যকরী করার মাধ্যমে নব উদ্যমে এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। এ প্রসঙ্গে তিনি প্রশিক্ষণার্থীদের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার এই মূলমন্ত্র ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ বেকার, অসহায় ও সমস্যাগ্রস্থ জনগণ জনসম্পদে পরিণত হয়ে দেশের উন্নয়নে নীরব বিপ্লব ঘটাবে।
এসময় তিনি সকলক্ষেত্রে সাম্যতা আনায়ন ব্যক্তি ও বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখা ও বান্দার হক নিশ্চিতের মহাপরিচালকের মূলনিতি সবাইকে মনে করিয়ে দেন৷
পরে তিনি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ১ নং লামাকাজী ইউনিয়ন পরিষদ হলরুমে এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া গ্রামের কলকলিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ও শান্তিগঞ্জ উপজেলার বিরগাঁও গ্রামে বীরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।
এসময় উপ-মহাপরিচালকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, ও সুনামগঞ্জ জেলার জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest