প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫
নিজস্ব প্রতিনিধি:- সিলেট নগরীর সুবিধবাজার লন্ডনী রোডে এক কর আইনজীবীর বাসায় দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় সুবিধবাজার ৬৩ নং লন্ডন প্রবাসী ইসুফ কামাল এর (৩য় তলা) বাসায় এ ঘটনা ঘটে।
ওই বাসায় সিলেট কর আইনজীবী সমিতির সমাজ কল্যাণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন ভাড়া থাকনে। জানা যায়, বিগত ১৫ দিন ধরে তিনি ও তার পরিবার কেউ বাসায় নেই, তিনির শাশুরি অসুস্থ থাকার সিলেট সাপ্লাইয়স্থ বাসায় স্ব-পরিবারে অবস্থান করছিলেন।
এতে বাসা তালা দেওয়া থাকলে, ডাকাতরা ঘরের তালা ভেঙ্গে আলমিরা থেকে নগদ প্রায় ৫০ হাজার ও ২ ভরি স্বর্ণের হাতের চুড়ি ও মুল্যবান জিনিস পত্র নিয়ে যায়। ডাকাতি কালে ওই সময় পাশের ইউনিটের এক বৃদ্ধ দরজা তালা ভাঙ্গতে দেখে এর প্রতিবাদ করলে তাকে নানা ভয় ভিতি দেখিয়ে সব কিছু লুট করে নিয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় ডাকাতরা লম্বা দা, দরজা ভাঙ্গার নানা যন্ত্র দিয়ে তালা ও দরজা কেটে ঘরে প্রবেশ করে থাকে।
ডাকাতির খবর পেয়ে সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির সময় ফেলে যাওয়া ডাকাতদের একটি দা পুলিশ উদ্ধার করেছে।
এয়ারপোর্ট থানার ওসি জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের ধরতে অভিযান চলছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest