প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : সিলেটের পেশাজীবী সাংবাদিকদের শীর্ষ সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক শ্যামল সিলেটের চিফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন । দুজনেই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট একে. এম শমিউল আলম।
সভাপতি পদে আধুনিক কাগজের মঈন উদ্দিন ৬৪ ভোট পেয়ে দৈনিক সমকাল সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক ফয়সল আহমদ বাবলুকে ১৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। সাধারণ সম্পাদক পদে বাংলানিউজের মোহাম্মদ নাসির উদ্দিন ৮৭ পেয়ে দৈনিক একাত্তরের কথার বার্তা সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদকে ৬৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। সভাপতি পদে ফয়সল আহমদ বাবলু পেয়েছেন ৪৫ ভোট আর সাধারণ সম্পাদক পদে মিসবাহ উদ্দীন আহমদ পেয়েছেন ২৪ ভোট।
এছাড়াও সহসাধারণ সম্পাদক পদে রবি কিরন সিংহ (৬১ ভোট), সদস্য পদে তুহিন আহমদ (৭১ ভোট), মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল) (৮২ ভোট), রনজিৎ কুমার সিংহ (৭৬ ভোট), রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল) (৬৯ ভোট) পেয়ে বিজয়ী হয়েছে।
তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সহসাধারণ সম্পাদক পদে অমিতা সিনহা (১৩ ভোট), এমআর টুনু তালকুদার (৩৬ ভোট) ও রবি কিরন সিংহ (বিজয়ী-৬১ ভোট) এবং সদস্য পদে তুহিন আহমদ (বিজয়ী-৭১ ভোট), মো. মোহিদ হোসেন (২৭ ভোট), মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল) (বিজয়ী-৮২ ভোট), রনজিৎ কুমার সিংহ ((বিজয়ী-৭৬ ভোট)), রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল) (বিজয়ী-৬৯ ভোট) ও রায়হান উদ্দিন (৩৫ ভোট)।
নির্বাচনে ৮টি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ৮ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সহসভাপতি (প্রথম) মনিরুজ্জামান মনির, সহসভাপতি (দ্বিতীয়) সজল ঘোষ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ (আহমেদ জামিল) এবং পাঠাগার সম্পাদক মো. আলী আকবর চৌধুরী কোহিনূর।
শনিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়। নির্বাচন চলাকালীন সময়ে সিলেটের সর্বস্তরের রাজনীতিবিদ, সামাজিক সংগঠনের নেতারা, সুধী সমাজের প্রতিনিধিরা নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় সিলেট জেলা প্রেস ক্লাব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।
এর আগে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম সামিউল আলম, নির্বাচন কমিশনার মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest