সিলেটি কিশোরের খাসিয়ার গুলিতে প্রাণ গেলো

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪

সিলেটি কিশোরের খাসিয়ার গুলিতে প্রাণ গেলো

7

নিউজ ডেস্ক : ভারতীয় খাসিয়া নাগরিকের গুলিতে সে দেশে অনুপ্রবেশকারী সিলেটি এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে।

2

 

4

গুলিতে নিহত কিশোর মো. মারুফ মিয়া (১৬) জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে।

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান- বুধবার দিবাগত রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস-এর ৬০ গজ ভারতের অভ্যন্তরে মারুফ মিয়াসহ কয়েকজন খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করে। এসময় খাসিয়া কয়েকজনের সঙ্গে তাদের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এক পর্যায়ে খাসিয়া একজন তার একনলা গাঁদা বন্দুক দিয়ে মারুফের শরীরে গুলি করেন।

 

8

পরে মারুফকে তার সঙ্গীরা আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে এবং পরিবারের সদস্যরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তবে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

 

এদিকে, ঘটনার পর পর বিজিবি আনুষ্ঠানিকভাবে বিএসএফ-কে প্রতি প্রতিবাদ জানায়। বিজিবি কোম্পানি কমান্ডার বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পতাকাবৈঠক করে প্রতিবাদলিপি প্রেরণ করে এবং অভিযুক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।

3

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2