প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪
নিউজ ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন এই দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি। কয়েক মাসের মধ্যে ১৬/১৭ বছরের জঞ্জাল সাফ করা সম্ভব নয়। এরই মধ্যে সংস্কারকাজ শুরু হয়েছে। সিইসিসহ নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার রাতে কক্সবাজারে ইসলামিক রিসার্চ সেন্টারের ২১তম বার্ষিক সভায় তিনি আরো বলেন, ‘জানুয়ারিতে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদ। আর আগামী মার্চের মধ্যে শেষ হবে রাষ্ট্রের সংস্কারকাজ।
যাকাতভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হলে দেশে কোনো দারিদ্র্য থাকবে না জানিয়ে তিনি বলেন, ‘দেশে যাকাত সঠিকভাবে বিতরণ করা হয় না। অথচ হাজার হাজার কোটি টাকার যাকাত বিতরণ হয়। এই যাকাত ঠিকমতো গরিবের কাছে পৌঁছালে ১০ বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest