প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেট-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কে একটি মালবাহী পিকআপ উল্টে দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এতে কেউ হতাহতা হননি।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইচক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেঁয়াজ ও রসুন বোঝাই করা পিকআপটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে সিলেট শহরে আসছিলো। পিকআপ সিলেট-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কের পারাইচক এলাকায় আসা মাত্র চাকা ব্লাস্ট হয়ে উল্টে যায়। তবে এতে বড় ধরণরে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান গাড়ির চালক শামীম আহমদ।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশ করেছে। সড়কে ছড়িয়ে ছিটিয়ে পেঁয়াজ ও রসুন আবারও পিকআপে বোঝাই করা হয়েছে। সড়কে ফের যানচলাচল স্বাভাবিক হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest