প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪
নিউজ ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় এক মানবপাচারকারীর বাড়ি থেকে গত দুদিন আগে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। পরে তাদেরকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করলে বিচারক ২ শিশু ও ২ নারীকে জামিন দেন। জামিন পাওয়ার পর রাতে আবারও ভারতে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে আটক করেছে বিজিবি।
আটকের বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, গত ২৮ নভেম্বর দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকার মানবপাচারকারী মো. ওয়াসকুরুনীর বাড়ি থেকে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, শুক্রবার সকালে ওই ৮ জনকে পুলিশ আদালতে প্রেরণ করে। তাদেরকে আদালতে তোলার পর মোছা. লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তার ছেলে তালহাকে (২) জামিন দেন বিচারক। জামিন পেয়ে রাতেই তারা ফের লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করেন। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, শনিবার দুপুরে আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest