প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে ভবঘুরের এক ব্যক্তির (৩৫) বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভার্থখলা সংলগ্ন কিনব্রিজের নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা সংলগ্ন কিনব্রিজের নিচ থেকে এক ব্যক্তির বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে বলে জানা গেছে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় মৃত্যু হতে পারে তার। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest