সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল

3

নিউজ ডেস্ক : সিলেট নগরে ঝটিকা মিছিল করেছে ১৫/২০ জনের একদল তরুণ। মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষে স্লোগান দেয়া হয়। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়।

 

আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল সাতটায় নগরের দরগাহ গেইট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা এলাকায় গিয়ে শেষ হয়।

6

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিছিলে ১৫/২০ তরুণ অংশ নেন। তাদের প্রায় সকলের মুখেই মাস্ক ছিলো। দরগাহ গেইট থেকে মিছিল শুরু করে চৌহাটা আসার আগেই ব্যনার গুটিয়ে ছত্রভঙ্গ হয়ে যান মিছিলকারীরা।

 

মিছিলকারীরা হাতে একটি ব্যানার নিয়ে মিছিলে অংশ নেয়। ব্যানারে লেখা ছিলো- ‘সিলেটের মাটি শেখ হাসিনার ঘাটি’, ‘অবৈধ আইসিটি কোর্ট জনগন মানে না’, ‘গণহত্যাকারী খুনি ইউনুসের ফাঁসি চাই’। ব্যানারের একপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও অন্য পাশে শেখ হাসিনার ছবি ছিলো। এছাড়া ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানও লেখা ছিলো।

1

 

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, এরকম কোন মিছিলের কথা শুনিনি। খোঁজ নিয়ে দেখছি।

5

 

7

প্রসঙ্গত, ছাত্র জনতার অভুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। গোপনে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে অধ্যাপক ড ইউনূসের নেতৃত্বাধিন অন্তর্বর্তী সরকার।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2