প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুজাত উল্লাহ (৮০) নামের এক বৃদ্ধ নিহত ও উভয় পক্ষের ৩৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পাইলগাঁও ইউনিয়নের বাগময়না-তাজপুর, রসুলপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, রসুলপুর গ্রামের মসজিদের দ্বিতীয়তলা নির্মাণ ও কমিটি নিয়ে ওই গ্রামের সুজাত মিয়া এবং আব্দুল কয়ছরের মধ্যে বিরোধ চলছিল। মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষে সুজাত উল্লাহ (৮০) নামের এক বৃদ্ধ নিহত হন। উভয় পক্ষে ৩৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষে আহতদের মধ্যে সুজাত মিয়ার পক্ষের লোকজনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অন্যদিকে আব্দুল কয়ছরের লোকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৃজনা সরকার জানান, ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। গুরুতর আহত ১৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, মসজিদ কমিটির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে বলে জানতে পেরেছি। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ময়নাতদন্তের জন্য বুধবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হবে।
তিনি আরও বলেন, দোষী ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা চলছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest