প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪
বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ার যুগে প্রযুক্তির অপব্যবহার নিয়ে চিন্তার শেষ নেই। বিশেষ করে তারকাদের ক্ষেত্রে। কখনও ডিপফেক ভিডিওর ফাঁদ, আবার কখনও ছবি নিয়ে কারসাজির অভিযোগ। এবার এই বিষয় নিয়ে সোচ্চার হলেন মৃণাল ঠাকুর। সামাজিক মাধ্যমে এক যুবককে একহাত নিলেন তিনি।
কী কাণ্ড ঘটিয়েছিলেন ওই যুবক? নেটদুনিয়া মারফত যা জানা যাচ্ছে সেই অনুযায়ী, যুবক ফটোশপ করে নিজের সঙ্গে ম্রুণালের ছবি জুড়ে দেন। যেন অন্তরঙ্গভাবে দুজনে দীপাবলি উদযাপন করছেন। এই ছবি দেখেই চটে যান ম্রুণাল। পোস্টের কমেন্ট বক্সে অভিনেত্রী লেখেন, ‘ভাই নিজেকে কেন এভাবে সান্ত্বনা দিচ্ছ? আপনার মনে হচ্ছে যেটা করছেন সেটা দারুণ ব্যাপার তাই না? তা কিন্তু একেবারেই না।’
এর আগে রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। অভিনেত্রীর নিজে এই বিষয়টি নিয়ে তুমুল বিরক্তি প্রকাশ করেছিলেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
প্রসঙ্গত, ছোট পর্দা দিয়েই নিজের অভিনয় সফর শুরু করেছিলেন ম্রুণাল। বর্তমানে বলিউড থেকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অবাধ বিচরণ। চলতি বছরে অভিনেত্রীকে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে দেখা যায় তেলুগু সিনেমা ‘দ্য ফ্যামিলি স্টার’-এ। প্রভাসের ‘কল্কি’ সিনেমাতে অভিনেত্রীকে দেখা গিয়েছিল ক্যামিও চরিত্রে। আগামীতে অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘পূজা মেরি জান’, ‘সন অফ সর্দার ২’ সিনেমাতে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest