প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪
অনলাইন ডেস্ক : যেসব জঙ্গি জামিনে রয়েছে তারা নজরদারির মধ্যে থাকবে। তারা আবার জঙ্গিবাদে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েয়েছেন বাংলাদেশ পুলিশ প্রধান মো. ময়নুল ইসলাম।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম শহরের দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সিএমপি কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় আইজিপি এ কথা বলেন। এ সময় র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, আমরা পুলিশি কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। আমরা প্রকৃত অর্থেই জনগণের বন্ধু হতে চাই। মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
চলমান যৌথ অভিযান প্রসঙ্গে আইজিপি বলেন, এখন পর্যন্ত ২৩৮টি অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের লুণ্ঠিত অস্ত্রের মধ্যে ৭৫ ভাগ উদ্ধার হয়েছে। অস্ত্র ব্যবহারকারী যেখানেই থাকুক কঠোর আইনের আওতায় আনা হবে।
আসন্ন দুর্গাপূজা উৎসবের মধ্য দিয়েই পালিত হবে উল্লেখ করে আইজিপি বলেন, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। সকল অপতৎপরতা রুখে দিতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, মামলার আসামি হলেই গ্রেফতার করা হবে না। শুধুমাত্র তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলেই গ্রেফতার করা হবে। নিরীহ কাউকে গ্রেফতার করা হবে না।
এর আগে আইজিপি শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম রেঞ্জের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest