প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪
ফয়ছল আহমদ মুন্নাহ, জাতিসংঘ সদর দপ্তর থেকে : বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৈঠকে ড. ইউনূসের নেওয়া নানা সংস্কার উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি এ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তারা সাক্ষাৎ করেন এবং সংক্ষিপ্ত বৈঠকে বসেন।
বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘের মহাসচিব শান্তিরক্ষায় বাংলাদেশের অবদানসহ জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন। এ ছাড়া বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের পরিপূর্ণ সমর্থন থাকবে বলে জানান।
মহাসচিব ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থী সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest