প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪
নিউজ ডেস্ক : মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাচ্ছেন এমন সংবাদে জুড়ী উপজেলাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় জনতা, পুলিশ ও শিক্ষার্থীরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে শুরু করে তিনি (জাহাঙ্গীর কবির নানক) জুড়ী শহরের একটি বাসায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এরপরই তল্লাশি অভিযানে নামে পুলিশ। এ সময় স্থানীয় হাজারো জনতা সীমান্ত এলাকায় অবস্থান করতে শুরু করেন।
স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জুড়ীনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ইমরানুল ইসলাম বলেন, দুপুরে আমরা খবর পাই জুড়ী শহরের গরুর বাজার এলাকার ‘ঢাকা ইলেকট্রনিক্স’-এর মালিক সাজিদের বাসায় অবস্থান করছেন জাহাঙ্গীর কবির নানক। এই সংবাদ প্রচার হওয়ার পর আমরা সেখানে খোঁজ নিই। পুলিশও তল্লাশি চালায় কিন্তু তাকে পাওয়া যায়নি।
বিকেল সাড়ে ৫টার দিকে ইমরানুল ইসলাম বলেন, জুড়ীর ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্ত এলাকায় পুলিশ এবং স্থানীয় জনতা অবস্থান করে তল্লাশি করছে। তবে এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। অভিযানে উপস্থিত আছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে বাসার মালিক সাজিদ জানান, তার বাসায় যিনি আসছেন তিনি জাহাঙ্গীর কবির নানক নন। তিনি সাজিদের মামাশ্বশুর। উনার নাম জাহাঙ্গীর হওয়ায় মানুষের মাঝে ভুল বার্তা ছড়িয়ে পড়েছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাকে খুঁজে পেলে আপনি জানতে পারতেন। যেহেতু খুঁজে পাওয়া যায়নি তাই খবরটি বলা যায় ভুয়া।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest