প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৪
নিউজ ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের ট্রাস্টি স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান। আজ ২৯ আগস্ট উপজেলার রাউৎগাও ও পৃথিমপাশা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
রাউৎগাও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড, মৈশাজুরী এলাকায় ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল মোক্তাদির মনু, সাহান আহমেদ, রিমন আহমেদ প্রমুখ।

পৃথিমপাশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকায় বিতরণীতে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্বাস আলী, হাসান আল মামুন রাজু প্রমুখ।
ফাউন্ডেশনের ট্রাস্টি সাদরুল আহমেদ খান জানান, বন্যার শুরু থেকেই উপজেলার বিভিন্ন এলাকার বন্যার্তদের সামর্থ্যানুযায়ী ত্রাণসামগ্রী বিতরণ করছি। নিজের সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেস্টা করছি।
তিনি জানান, ত্রাণকাজ পরিচালনায় সহযোগিতায় ছিলেন এপি তালুকদার জনি, ছাত্র প্রতিনিধি হৃদয়,আহমেদ নাজ্জার,
জিবান আহমেদ, ছনি তালুকদার, দিপ্ত, রুশন আহমেদ, গিয়াস মিয়া, হাসিন আহমেদ, রাবেল আহমেদ আরো অনেকে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest