প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৪
অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (০৫ আগস্ট) বিকেলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানিয়েছেন।
সেনাপ্রধানের এমন বক্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ গণমাধ্যমে একটি বার্তা পাঠিয়েছেন। এতে তারা বলেন, অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর বাইরে কোনো সরকার মেনে নেওয়া হবে না।
বিবৃতিতে বলা হয়, ফ্যাসিস্ট, খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে, পালানোর সুযোগ দেওয়া হবে না।
এতে আরও বলা হয়, সন্ধ্যার মধ্যে নিরপরাধ ব্যক্তি, রাজবন্দি ও গুমকৃত ব্যক্তিদের মুক্ত করা হবে।
বিবৃতিতে সমন্বয়করা বলেন, শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে।
চূড়ান্ত বিজয় ছাড়া কেউ রাজপথ ছাড়বেন না।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest