প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৪
অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কোটা আন্দোলনকারীদের ছাত্রদল যখন সমর্থন দেয় তখনই জনগণ বুঝতে পেরেছে এর ভেতর অপরাজনীতি ঢুকে পড়েছে। বাংলাদেশে আর কোনো অপরাজনীতি মাথাচাড়া দিতে পারবে না।
তিনি বলেন, রাজনৈতিক বিরোধী শক্তি শেখ হাসিনাকে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। হাছান মাহমুদ বলেন, নিজেদের আন্দোলন করার ক্ষমতা নেই। তাই বিরোধীরা কোটা আন্দোলনে ঢুকেছে। দেশের মানুষ এ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেবে। তিনি বলেন, আওয়ামী লীগ সবসময়ই জনগণের সঙ্গে ছিল, জনগণকে সঙ্গে নিয়েই সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।
শনিবার বিকালে বগুড়া শহিদ টিটু মিলনায়তনে আওয়ামী লীগের প্লাটিনামজয়ন্তী উদযাপন ও জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতাদের সংবর্ধনা এবং মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ-সদস্য সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের সংসদ-সদস্য ডা. মোস্তফা আলম নান্নু, বগুড়া-৩ আসনের সংসদ-সদস্য খান মোহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল মতিন, আসাদুর রহমান দুলু, শাহাদৎ আলম ঝুনু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, আল রাজি জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ প্রমুখ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest