প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটের জকিগঞ্জ থেকে নিখোঁজ এক স্কুলছাত্রীকে মৌলভীবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) সকাল ১০টার দিকে ওই স্কুলছাত্রীকে মৌলভীবাজার শহর থেকে উদ্ধার করা হয়।
ওই কিশোরী জকিগঞ্জ উপজেলার এওলাসার সিরাজপুর গ্রামের মেয়ে ও গোলাম মোস্তফা চৌধুরী স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী।
জকিগঞ্জ থানাপুলিশ সূত্র জানায়, রবিবার (৩০ জুন) সকালে স্কুলে গিয়ে বিকালে ওই কিশোরী আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তাকে খুঁজে বের করতে তৎপর হয় পুলিশ। একপর্যায়ে মোবাইল ফোন নাম্বার ট্র্যাকিং করে মৌলভীবাজার শহর থেকে সোমবার সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে জকিগঞ্জ থানাপুলিশের একটি টিম। এসময় এক কিশোরকে আটক করা হয়।
পুলিশ বলছে, ওই কিশোরীকে অপহরণ করা হয়নি।
জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন- ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে এক কিশোরকে আটক করা হয়েছে। কিশোরীর পরিবারের সঙ্গে আলোচনা হচ্ছে। তারা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest