প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৪
নিজস্ব প্রতিবেদক: কুলাউড়ায় শিশুদের সঙ্গে আ.লীগ নেতা সাদরুলের ঈদ উদযাপ
মৌলভীবাজারের কুলাউড়ায় চা বাগানের কোমলমতি শিশুদের সঙ্গে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান। এসয় সাংবাদিক এস আর অনি চৌধুরী উপস্থিত ছিলেন।
সোমবার (১৭ জুন) দিনভর উপজেলার বরমচাল চা বাগানের বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা সাদরুল খানকে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠে। এ সময় সাদরুল খান শতাধিক কোমলমতি শিশুদের মধ্যে ঈদের উপহার বিতরণ করেন।
ঈদ উপহার পেয়ে শিশুরা জানায়, আমরা সবাই অনেক সুন্দর সুন্দর উপহার পেয়েছি। অনেক খুশি লাগছে।
অনাড়ম্বর পরিবেশে শিশুরা এই চমক আর উপহার পেয়ে উৎফুল্ল হয়েছে জানিয়ে এক প্রতিক্রিয়ায় সাদরুল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত সার্বজনীন ঈদ উৎসবে সুবিধাবঞ্চিত এই শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার বিতরণ করার ক্ষুদ্র প্রয়াস মাত্র।
দিনভর এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় বাগান কতৃপক্ষ , এপি তালুকদার জনিসহ বাগান পঞ্চায়েত সদস্যগণ ও বিদ্যালয় কর্তৃপক্ষ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest