প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুন ৫, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান বিজয়ী হয়েছেন লোকমান উদ্দিন চৌধুরী। গত মেয়াদেও তিনি চেয়ারম্যান ছিলেন।
বুধবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি দোয়াত-কলম প্রতীকে ২৪ হাজার ৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটত প্রতিদ্বন্দ্বী জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান (কাপ পিরিচ) পেয়েছেন ১৬ হাজার ৭৬৮ ভোট।
সিলেটে বন্যা কবলিত দুটি উপজেলায় বুধবার (৫ জুন) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শেষ হয় ভোট গ্রহণ। উপজেলা দুটি হচ্ছে- কানাইঘাট ও জকিগঞ্জ।
জকিগঞ্জে এ দুজন ছাড়া আরও দুই চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তারা হলেন- জেলা যুব সংহতির সদস্য সচিব মর্তুজা আহমদ চৌধুরী (আনারস) ও জাতীয় পার্টি নেতা আব্দুশ শুক্কুর (মোটরসাইকেল)।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest