প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে শিক্ষা উপকরণ বিতরণ
মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধুর জন্মদিনকে উপলক্ষ করে মাসব্যাপী ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের ট্রাস্টি ও সাবেক ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান। ইতিমধ্যে জয়চন্ডী, ভূকশিমইল, ভাটেরা, বরমচাল,কর্মধা, কুলাউড়া সদর ইউনিয়ন ও পৌরসভায় ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রজত কান্তি দাস,সহকারি শিক্ষক বিজিত দেব, আঙ্গুরুন্নেছা খানম ,শাহিদা আক্তার, নন্দিতা দে, নমিতা মালাকার ।
হেলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জাহানার বেগম, সহকারি মোহাম্মদ শাহীন, শিবানী রাণী দাস, জায়েদা বেগম, পার্থ সারথী দে প্রমুখ। আরো উপস্থিত ছিলে ইউপি সদস্য আব্দুস ছালাম ও ইউপি সদস্য মনোয়ারা বেগম।
লুয়াইউনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুভাষ কইরী, সহকারি শিক্ষক রতন পার্শী ,অমিতা ভট্টাচার্য, বিধান চন্দ্র মল্লিক। আরো উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ফারুক আহমেদ, ইউপি সদস্য সত্য ণারায়ন নাইডু, ইউপি সদস্য আরিফা আক্তার ইভা।
সিরাজনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক প্রতিভা রাণী সিংহ, সহকারী শিক্ষকবৃন্দ শিখা রাণী দেবী, রিপন বাড়ই,রুমী বেগম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য জোৎসনা আক্তার।
এর আগে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মামুন আহমদ চৌধুরী, সহকারি শিক্ষকবৃন্দ রাহেলা বেগম, হোসনে আরা খানম, জোৎসনা আক্তার, আয়েশা সিদ্দিকা, হাপছা বেগম, কাঞ্চন কুমার দেব, নজিবুন বেগম,শিরিন সুলতানা,মরিয়ম সুলতানা প্রমুখ।
অনুসঠান পরিচালনা করেন এপি তালুকদার জনি, প্রধান নির্বাহী ডা: নারায়ণ চন্দ্র।
সাদরুল জানান, ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলার ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভার সকল প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে এ উপকরণ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
তিনি জানান, শিক্ষা উপকরণে শেখ রাসেলের দুর্লভ কিছু ছবি ব্যবহার করা হয়েছে। এ ছবিগুলোর মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীরা শিশু রাসেল সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest