প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২৪
বিনোদন ডেস্ক : গেল বছর ফেব্রুয়ারিতে এক ঘোষণার মাধ্যমে সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে নতুন কমিটি অভিনেতা জায়েদ খানসহ চারজনের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। কিন্তু সদস্যপদ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তারের।]
সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বিষয়ে সমিতির সহসভাপতি ডিএ তায়েব বলেন, বিনা কারণে নিরব, বেবি ও রিয়া নামের তিনজনের সদস্যপদ আগের কমিটি বাতিল করে দিয়েছে। আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়েছি।
আর জায়েদ খানের ক্ষেত্রে যেটা হয়েছে নির্বাচনের আগে এক পিকনিকে গিয়ে তার সদস্যপদ বাতিল করে দিয়েছে। যেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আমরা তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়ে সবার কাগজে স্বাক্ষর করে দিয়েছি।
এদিকে বৃহস্পতিবার সমিতির কার্যকরী সভাশেষে ডিএ তায়েব বলেন, নিপুণের সদস্যপদ বাতিল হতে পারে। গণমাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদককে নিয়ে বাজে মন্তব্য করেছেন তিনি। তার সদস্যপদ কেন বাতিল করা হবে না, সেটি জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest