বিমানবন্দরে এক প্রবাসীর মোবাইল-পাসপোর্ট চুরি করলেন আরেক প্রবাসী

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৪

বিমানবন্দরে এক প্রবাসীর মোবাইল-পাসপোর্ট চুরি করলেন আরেক প্রবাসী

8

নিজস্ব প্রতিবেদক : শনিবার (১২ এপ্রিল) সকাল। দুবাই থেকে একটি ফ্লাইট নেমেছে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এ ফ্লাইটে দেশে ফিরেছেন দুই প্রবাসী। একজন পাসপোর্ট কাস্টম স্ক্যানিং মেশিনের সামনে তার দুটি স্মার্ট ফোন ও দুটি পাসপোর্ট রেখেছিলেন। কিন্তু কৌশলে দ্বিতীয় প্রবাসী চুরি করে সটকে পড়েন।

3

 

চুরির বিষয়টি বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী প্রবাসী এ বিষয়ে ভুক্তভোগী রসময় চন্দ্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর দ্বারস্থ হন। তার বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বটুলি গ্রামে।

7

 

রসময়ের আবেদনের প্রেক্ষিতে অনুসন্ধান শুরু করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ (এপিবিএন)-৭ এর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পের ইন্টেলিজেন্স টিম। তারা সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে অভিযুক্তকে চিহ্নিত করতে সক্ষম হয়। পরে ওই দিনই রাত ৮টার সিলেটের বালাগঞ্জে অভিযান চালিয়ে আব্দুল আহাদ নামক ‘চোর’-কে তার বাড়ি থেকে আটক এবং চুরি করা দুটি স্মার্ট ফোন ও দুটি পাসপোর্ট উদ্ধার করে এপিবিএন টিম।

4

 

এপিবিএন-এর মিডিয়া সেল জানায়- রসময় ও আব্দুল আহাদ একই ফ্লাইটে দেশে এসেছিলেন।

 

3

আটকের পর আব্দুল আহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে এপিবিএন।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4