প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৪
নিউজ ডেস্ক : এবার ঈদুল ফিতরে সিলেটের মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে পাহারা দিবে ড্রোন। শাহী ঈদগাহ ও আশাপাশ এলাকা থাকবে কঠোর নজরদারির আওতায়। যেকোনো ধরণের নাশকতা ঠেকাতেই সিলেট মহানগর পুলিশের এই উদ্যোগ।
আজ মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এসময় তিনি বলেন, এবার ঈদে মুসল্লিদের নিরাপত্তায় আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। বোম ডিসপোজাল টিম থাকবে। ক্রাইম রেসপন্স টিমের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মীরাও সক্রিয় থাকবে।
তিনি সিলেটবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি ফয়জুল আনোয়ার আলাউর ও শাহী ঈদগাহের মোতাওয়াল্লী শফিক বখত।
সিলেটের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে। এবার এখানে মোট তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রথম জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়ার আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-১ আসনের সাংসদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ সরকারি বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তারা শাহী ঈদগাহেই ঈদের নামাজ আদায় করবেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest