প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে পারিবারিক কবস্থানের রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনায় সানর মিয়া নামের আহত ১ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল সাড়ে দশটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
গত ২৯ মার্চ উপজেলার মোগলাবাজার ইউনিয়নের বীরমঙ্গল গ্রামে এই ঘটনা ঘটে। এবিষয়ে নিহতের চাচাতো ভাই সালেহ আহমদ বাদী হয়ে গত ২ মার্চ এসএমপির মোগলাবাজার থানায় ১২ জনের নাম উলেখ করে আবু শামা নছির (৬৫) ফয়ছল (২৮) আলী হোসেন (২৫) রফিকুল ইসলাম (৪৫)আব্দুল বাছিত(৫০) আরেফ (২৩) তারেক (২৫)নাজির হোসেন (২৫)জামিল (২৩)মুহিব (২৬)আমান (২৭)কামরুল (২৮) আরও কয়েকজনকে অজ্ঞাত রেখে একটি মামলা (নং-০২) দায়ের করেছেন। মামলার আসামীরা সবাই পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসএমপির মোগলাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দ্র শেখর।
তিনি জানান, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের বীরমঙ্গল গ্রামে সানর মিয়াদের পারিবারিক কবরস্থানের রাস্তাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ২৯ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে তার উপর হামলা চালায়। এতে সানর মিয়া গুরুতর আহত হলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে দশটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এসআই চন্দ্র শেখর জানান- আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest