প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেট থেকে সুনাগঞ্জ আসার পথে শান্তিগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লেগে সুনামগঞ্জ সদর কোর্টে কর্মরত এএসআই মহিউদ্দিন আহমেদ (৩৫) নামের এক পুলিশ কর্মকর্ত ঘটনাস্থলে মারা যান। এতে আহত হয়েছেন আরেক এএসআই মামুন মিয়া। গুরুতর আহত অবস্থায় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
রবিবার (৩১ মার্চ) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও নামক স্থানে সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ কর্মকর্তারা প্রাইভেটকারে সিলেট থেকে সুনামগঞ্জের কর্মস্থলে আসছিলেন। পথে নোয়াগাঁও এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে খুঁটি ভেঙে পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়৷ এতে ঘটনাস্থলে নিহত হন মহিউদ্দিন এবং গুরুত্বরত আহত হন মামুন। তার বাম পায়ের হাড্ডি ভেঙ্গে গেছে।
এ ব্যাপারে ঘটনাস্থলে অবস্থান করা শান্তিগঞ্জ থানার এস আই সুভাস দাস বলেন, এ দূর্ঘটনায় প্রাইভেট কারের চালক গুরুতর আহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest