প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : ফুটপাত ও পাবলিক টয়লেট দখল করে অবৈধভাবে ব্যবসা করায় উচ্ছেদ অভিযান ও জরিমানা আদায় করেছে সিলেট সিটি করপোরেশন।
মঙ্গলবার (১৯ মার্চ) প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খাঁন ও নির্বাহী ম্যজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উচ্ছেদ ও জরিমানা করা হয়।
জানা যায়, লালাদিঘির পাড়স্থ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নির্ধারিত জায়গায় পুনর্বসানের পর থেকে ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযানে পরিচালনা করছে সিলেট সিটি করপোরেশন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, বন্দর, জেলরোডসহ আশেপাশের এলাকায় ফুটপাত ও পাবলিক টয়লেট দখল করে অবৈধভাবে ব্যবসা করে আসছে ভ্রাম্যমাণ অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করে জরিমানা আদায় করা হয়।
এসময় বিভিন্ন দোকান মালিককে মোট নগদ ৩১ হাজার ৫ শ টাকা জরিমান আদায় করা হয়েছে এবং ফুটপাত দখল করে থাকা বিভিন্ন দোকান উচ্ছেদ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের আভিযানিক দল ও সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ অভিযানে অংশগ্রহণ করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest