প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৪
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় পারিবারিক কলহের জেরে বালিশচাপা দিয়ে বৃদ্ধ বাবা তপন মিয়াকে (৬০) হত্যা করেছেন তার ছেলে আনসার মিয়া (৩০)। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার এসআই মুকুল আহমদ জানান, দীর্ঘদিন ধরে আনসারের তার স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছিল। তিনি প্রায় সময় তার বউকে মারধর করতেন। এজন্য তার স্ত্রী বাবার বাড়ি চলে যান।
আনসার এ নিয়ে প্রায় সময় তার বাড়িতে বিবাদে জড়াতেন। স্ত্রীকে ফিরিয়ে আনতে বাবা-মাকে চাপ দিতেন। কিন্তু বাবা-মা ছেলের বউকে ফিরিয়ে আনতে রাজি হননি। এ নিয়ে সোমবার দুপুরে বাবা তপন মিয়ার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে খাটের ওপরে ফেলে বালিশচাপা দিয়ে হত্যা করেন আনসার মিয়া। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest