সিলেটে ফুটপাত থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৫:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৪

সিলেটে ফুটপাত থেকে নারীর মরদেহ উদ্ধার

8

নিউজ ডেস্ক : সিলেট নগরীর দরগাহ মহল্লায় ফুটপাত থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

 

5

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

8

বিষয়টি রাত ১১টায় নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিপন।

6

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন। গত কয়েকদিন থেকে তিনি ওই এলাকায় ঘুরোঘুরি করতেন এবং ফুটপাতে রাত যাপন করতেন। সোমবার সন্ধ্যার পর তার নিথর দেহ ফুটপাতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

4

 

এবিষয়ে সিলেট কেতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিপন জানান, নারীর মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- এটি স্বাভাবিক মৃত্যু। পরিচয় শনাক্তে মঙ্গলবার সকালে সিআইডি কাজ করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6